নতুন আন্তর্জাতিক উইন্ডো ঘোষণা করল ফিফা

FIFA Head Quater

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে গত মার্চ মাস থেকে সব ধরনের আন্তর্জাতিক ফুটবল বন্ধ। অতিমারির প্রভাব পিছনে ফেলে সেপ্টেম্বরের শুরুতে উয়েফা নেশনস লিগের ম্যাচ আয়োজন হয়েছিল। সূত্রের খবর, চলতি বছরে ২০২২ সালে কাতার বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্বের সব ম্যাচ স্থগিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করে ফিফা। তবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার পক্ষ থেকে নতুন আন্তর্জাতিক উইন্ডো ঘোষণা করা হয়েছে।

সূত্রের আরও খবর, ২০২২ সালের ২৪ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্বকাপ যোগ্যতা পর্বের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই সময়ই এই প্রতিযোগিতায় খেলতে নামবেন সুনীল-গুরপ্রীতরা। এই উইন্ডোতে ইউরোপের কোনও ম্যাচ আয়োজিত হবে না। জানা যায়, অক্টোবর ও নভেম্বরে ২০২২ সালে বিশ্বকাপ ও ২০২৩ সালে এএফসি এশিয়ান কাপের ৩টি যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলার কথা ছিল ইগর স্টিমাচ-ব্রিগেডের। তবে করোনা আবহে প্রকোপ বাড়তে থাকায় সেই ম্যাচগুলি বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছিল এএফসি ও ফিফা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *