বাগুইআটি জোড়ামন্দিরে কাপড়ের শোরুমে ভয়াবহ আগুন

joramondir fire

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বাগুইআটি জোড়ামন্দিরে একটি কাপড়ের শোরুমে ভয়াবহ আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর, হঠাৎই ওই শোরুমের ভেতর থেকে ধোঁয়া বেরোতে দেখতে পায় পথচলতি মানুষ। এরপর বাগুইআটি থানায় খবর দেওয়া হলে পুলিশ দমকলকে খবর দেয়। একটি বহুতল অভিজাত আবাসানের নিচে এই কাপড়ের শোরুম থেকে ধোঁয়া বের হতে দেখে আবাসনের আবাসিকরা তড়িঘড়ি বহুতল ছেড়ে বেরিয়ে আসে। আশেপাশে আরো বেশ কয়েকটি আবাসন রয়েছে।

ভিআইপি ক্রিয়েশন নামে ওই কাপড়ের শোরুমটি কয়েকদিন ধরে বন্ধ ছিল। আজ ১১টা ৩০মিনিট নাগাদ হঠাৎ শোরুমটিতে আগুন লাগে। কাপড়ের শোরুমটি আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এলাকাবাসীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ঘটনাস্থলে উপস্থিত হন বাগুইআটি থানার পুলিশ। দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর চেষ্টা করছে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। কি কারণে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনও পর্যন্ত অনুমান করা হচ্ছে শর্টসার্কিটের ফলেই এই দুর্ঘটনাটি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *