International FlightsOthers World 

যাত্রীবাহী আন্তর্জাতিক বিমানের উপরে নিষেধাজ্ঞা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উড়ান নির্দেশিকা। সূত্রের খবর, যাত্রীবাহী আন্তর্জাতিক বিমানের উপরে নিষেধাজ্ঞা ৩০ নভেম্বর পর্যন্ত বেড়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে একথা জানিয়েছে ডিজিসিএ। সূত্রের আরও খবর, কার্গো বিমান ও নির্ধারিত উড়ানকে এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ২৬ জুন জারি হওয়া সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক উড়ানের উপরে নিষেধাজ্ঞা ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এক্ষেত্রে আরও জানা যায়, আনলক-৫ পর্বের মেয়াদও ছিল ৩১ অক্টোবর পর্যন্ত। এই আনলক-৫-এর মেয়াদ বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত করেছে কেন্দ্র। তারপরই এই নির্দেশিকা সামনে এসেছে।

Related posts

Leave a Comment