election and 27th marchOthers Politics 

কাল প্রথম দফার নির্বাচনী লড়াইয়ের বিশদে জেনে নিন

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কাল ২৭ মার্চ প্রথম দফার নির্বাচন। ২৭ মার্চ যে সব আসনগুলিতে নির্বাচন হবে তার মধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে হেভিওয়েট এবং তারকা প্রার্থী রয়েছেন। মোট ৮ দফার এই নির্বাচন। শুরু হচ্ছে ২৭ মার্চ। ২৯৪ কেন্দ্রের মধ্যে প্রথম দফায় ভোটগ্রহণ হবে ৩০ টি আসনে। কাল ভোটের ঘণ্টা বাজবে। প্রথম দফায় নামবে রাজ্যের ৫টি জেলা। যার মধ্যে রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া। কোন কোন বিধানসভা কেন্দ্রে কাল নির্বাচন হবে তা জেনে নিন।
পূর্ব মেদিনীপুর- কাঁথি উত্তর, কাঁথি দক্ষিণ, পটাশপুর, ভগবানপুর, খেঁজুরি (সং), রামনগর, এগরা। ঝাড়গ্রাম- বিনপুর (সং), নয়াগ্রাম (সং) গোপিবল্লভপুর, ঝাড়গ্রাম। বাঁকুড়া- রাইপুর(সং), রানিবাঁধ (সং), ছাতনা ও শালতোড়া। পশ্চিম মেদিনীপুর- দাঁতন, কেশিয়ারি (সং), খড়্গপুর গ্রামীণ , গড়বেতা, শালবনি ও মেদিনীপুর। পুরুলিয়া- বাঘমুণ্ডি, বলরামপুর, বান্দোয়ান, জয়পুর, পুরুলিয়া, মানবাজার(সং), কাশিপুর, পাড়া (সং) ও রঘুনাথপুর।

নির্বাচন কমিশন সূত্রের খবর,প্রথম দফার নির্বাচনে রাজ্যে ইতিমধ্যেই ৭২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এই দফায় ভোট গ্রহণ হবে মোট ১০২৮৮ টি বুথে। প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিশ্চিত করতে ৩ জন বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রীয় বাহিনীকে সাহায্য করবে ১১ হাজারের বেশি রাজ্য পুলিশও । বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে এ বিষয়ে জানিয়েছেন, যে সব কেন্দ্রে ৩-৪ টি বুথ সেখানে ৮ কেন্দ্রীয় বাহিনী রাখা হবে। ৫ থেকে ৮টি বুথের কেন্দ্রে ১২ জনের বাহিনী থাকবে। আর ১৫টি বুথের ভোট কেন্দ্রে দায়িত্ব নেবেন ১৬ জনের বাহিনী।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Related posts

Leave a Comment