আজ সারাদিন
01
প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মন্ত্রী বীরেন্দ্র কুমার।কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা গিয়েছেন বলে খবর। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল৮৪ বছর। একটি বিখ্যাত মালায়ালম দৈনিকের ম্যানেজিং ডিরেক্টরও ছিলেন তিনি। কেরল থেকে রাজ্যসভার সাংসদও হন।তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।দেশ এক বিরাট মাপের নেতাকে হারাল বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।
