রোনাল্ডোর নয়া রেকর্ড- ফ্রান্স ও পর্তুগাল ম্যাচ ড্র

France-Portugal Match-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রোনাল্ডোর নতুন কৃতিত্ব। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবার ইউরো কাপে ফ্রান্সের বিরুদ্ধে পেনাল্টি থেকে জোড়া গোল করে আলি দায়ির নজির স্পর্শ করেছে। এই দুই তারকার গোল সংখ্যা এখন ১০৯টি। ইউরোর গ্রুপ পর্বেই এবার ম্যাচে উত্তেজনা ছিল। গতকাল পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস প্রথম একাদশে পরিবর্তন করিয়েছিলেন। জোয়াও মউতিনহো ও রেনাতো স্যাঞ্চেসকে শুরু থেকে খেলিয়েছেন।

ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস শুরুর ধাক্কা সামলানোর পর ফ্রান্স ঘুরে দাঁড়ায়। এরপর পল পোগবা, আঁতোয়া গ্রিজম্যান ও কিলিয়ান এমবাপে চাপ বাড়তে শুরু করে পর্তুগাল রক্ষণে। ম্যাচের ৩১ মিনিটে এগিয়ে যায় পর্তুগাল পেনাল্টি থেকে। গোল করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। পর্তুগাল মিডফিল্ডারের মুখে হুগো লরিস আঘাত করলে রেফারি পেনাল্টি দেন। এরপর পেনাল্টি থেকেই সমতা ফিরিয়েছেন ফ্রান্সের করিম বেঞ্জেমা। শেষ পর্যন্ত ফ্রান্স ও পর্তুগালের এই ম্যাচ শেষ হয় ২-২ ফলাফলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *