জ্ঞানের আলো (সাধারণ জ্ঞান)
সর্বস্তরের পরীক্ষার্থী ও চাকরিপ্রার্থী ছাত্র-ছাত্রীদের কথা বিবেচনায় রেখে সাধারণ জ্ঞান (General Knowledge)-এর একটি বিশেষ পর্ব শুরু করেছি। বিভিন্ন বিষয়ের ওপর প্রতিযোগিতামূলক পরীক্ষায় পড়ুয়াদের সাফল্য লাভের জন্য বিশেষজ্ঞ শিক্ষকদের নিয়ে আমাদের এই প্রয়াস। দেশ-বিদেশ-জাতীয় আন্তর্জাতিক সহ বিশ্ব-জগতের বিবিধ বিষয়ের প্রশ্ন-উত্তর দেখুন একনজর।
(১) প্রশ্ন: বেথেলহেম কোথায় অবস্থিত?
উত্তর : প্যালেস্তাইনে। যীশুর জন্মস্থান হিসেবে এটি প্রসিদ্ধ।
(২) প্রশ্ন: ডুরান্ড লাইন কী?
উত্তর : পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথককারী রেখা।
(৩) প্রশ্ন: পানামার রাজধানীর নাম কী?
উত্তর : পানামা সিটি।
(৪) প্রশ্ন: বুর্জ খলিফা আসলে কী?
উত্তর : দুবাইয়ে অবস্থিত বিশ্বের উচ্চতম বাড়ি। উচ্চতা ২,৭২২ ফুট।
(৫) প্রশ্ন: “দি হেগ” কোথায় অবস্থিত?
উত্তর : নেদারল্যান্ডে অবস্থিত।

