সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা বাধ্যতামূলক

Gold Jewelary-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গয়নার হলমার্কিং। সূত্রের খবর, আগামী ১ জুন থেকে দেশে বাধ্যতামূলক হতে চলেছে সোনার গয়নার হলমার্কিং ব্যবস্থা। উল্লেখ করা যায়, সোনা ব্যবসায়ীরা শুধুমাত্র ১৪, ১৮ ও ২২ ক্যারাটের সোনার গয়নাই বিক্রি করতে পারবেন। এ বিষয়ে আরও জানা গিয়েছে, এখনও পর্যন্ত দেশে ৩৪,৬৪৭ জন ব্যবসায়ী নতুন এই ব্যবস্থায় নাম লিখিয়েছেন। এক্ষেত্রে আরও জানা যায়, গত ১৫ জানুয়ারি এই নিয়ম চালুর কথা থাকলেও করোনা পরিস্থিতির জন্য সময় চেয়েছিল স্বর্ণ শিল্পমহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *