কলেজগুলিতে স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র ভর্তি প্রক্রিয়ার নির্দেশিকা

student admission

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্কুলের পর রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে প্রথম বর্ষের ছাত্র ভর্তি প্রক্রিয়ার নির্দেশিকা জারি করেছে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর।জানা গিয়েছে, আগামী ১০ আগস্ট থেকে রাজ্যের কলেজগুলিতে এ বছরের উচ্চ মাধ্যমিক পাশ করা পড়ুয়াদের জন্য স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তির প্রক্রিয়া শুরু করার নির্দেশিকা জারি করল বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর।

শিক্ষামন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলেজ ভিত্তিক অনলাইনে এবারের ছাত্র ভর্তি হবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, গতবারের থেকে এবারের পরিস্থিতি ভিন্ন। করোনা আবহের কারণে ছাত্র ভর্তি হওয়া কলেজগুলিতে কীভাবে তা সম্ভব হবে তার গাইডলাইনও দিয়েছে রাজ্য উচ্চশিক্ষা দফতর। আবার কলেজের পড়ুয়া ভর্তির দুর্নীতি রুখতে গতবছর থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। এমন নির্দেশিকাও জারি হয়। এবারেও একই পদ্ধতিতে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে ওই নির্দেশিকায় এমনই জানা গিয়েছে।

ওই নির্দেশিকাতে বলা হয়েছে– অনলাইনের মাধ্যমে অ্যাডমিশন হবে। তা হবে মেধার ভিত্তিতেই। কোনও পড়ুয়াকে ভর্তি প্রক্রিয়া বা কাউন্সেলিং ভেরিফিকেশন-এর জন্য কলেজে ডাকা যাবে না। ভর্তি প্রক্রিয়া চলাকালীন কোনও উপস্থিতির দরকার পড়বে না। আরও বলা হয়েছে, যাঁরা সুযোগ পাবেন তাঁদেরকে কলেজের পক্ষ থেকে চিঠি অথবা ই-মেল-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আবার পড়ুয়া ভর্তির জন্য যে ফি দিতে হবে তা সরাসরি অনলাইন পেমেন্টের মাধ্যমে করতে হবে। এক্ষেত্রে তা হবে একটি নির্দিষ্ট ব্যাঙ্ক মারফত। টাকা দেওয়ার জন্য কলেজে আসতে হবে না পড়ুয়া ও তাঁদের অভিভাবকদের।

একটি নির্দিষ্ট কলেজে যত সংখ্যক ছাত্র-ছাত্রী মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ পাবেন সেই তালিকা ব্যাঙ্কে দিয়ে দিতে হবে। ব্যাঙ্ক সেই মেধা তালিকার ভিত্তিতে পড়ুয়াদের থেকে টাকা নেবে। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ছাত্র-ছাত্রীদের সমস্ত তথ্য অনলাইন এর মাধ্যমে ভর্তি প্রক্রিয়া চলাকালীন আপলোড করতে হবে। যদি কোন তথ্য বা সার্টিফিকেট ভেরিফিকেশনের দরকার হয় কলেজের সেক্ষেত্রে সেই ভেরিফিকেশন বা তথ্য যাচাই করতে হবে ছাত্র যখন ক্লাস শুরু হবার সময় কলেজে আসবে।

যদি কোনও পড়ুয়া তথ্য ভুল দিয়ে থাকেন এবং তা যদি ডকুমেন্ট ভেরিফিকেশন এর সময় দেখা যায় তাহলে সেই ছাত্র বা ছাত্রীর ভর্তি প্রক্রিয়া বাতিল হয়ে যাবে। পাশাপাশি সমস্ত কলেজগুলিকে করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম -বিধি মেনেই ভর্তি প্রক্রিয়া করতে হবে বলে নির্দেশিকাতে বলা হয়েছে।

এক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় উপাচার্যদের এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে। যে সমস্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ রয়েছে সেই কলেজগুলি প্রয়োজন পড়লে প্রয়োজনীয় সুপারিশ বা নির্দেশ দেওয়ার বিষয়টি উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিস্তারিত তথ্যের জন্য ক্লিক করুন: এখানে

অফিসিয়াল ওয়েবসাইটের জন্য ক্লিক করুন: খানে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *