creative and writtingBreaking News Education Others 

উচ্চমাধ্যমিকের পর পছন্দমতো কেরিয়ার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: উচ্চমাধ্যমিকের পর কোন পথে যাবেন তা নিয়ে ভাবনা বিস্তর। অনেক পড়ুয়ারা বাঁধা ছকের বাইরে যেতে আগ্রহী। পছন্দমতো কেরিয়ার গড়ার দিকে সবার চোখ থাকা উচিত। আধুনিক যুগে পেশাভিত্তিক পড়াশুনার বাইরে গিয়ে এক বা একাধিক বিষয় রয়েছে। এক্ষেত্রে প্রশিক্ষণ নিতে পারলে ভালো কাজের জগতে পৌঁছে যাওয়া যায়। আমরা সেই সব বিষয়গুলি বিশেষজ্ঞদের মূল্যবান মতামত সহ তুলে ধরার চেষ্টা করি ছাত্র-ছাত্রীদের কথা ভেবে।
উচ্চমাধ্যমিকের পর নেওয়া যেতে পারে-(১) ওয়েব ডিজাইনিং কোর্স, (২)ক্রিয়েটিভ রাইটিং,(৩)বিদেশি ভাষা শিক্ষা,(৪)হার্ডওয়ার ও নেটওয়ার্কিং কোর্স (৫) ফায়ার এন্ড সেফটি এডুকেশন প্রভৃতি।

(২) ক্রিয়েটিভ রাইটিং-এই বিষয় নিয়ে কাজ করার প্রচুর সুযোগ রয়েছে আমাদের দেশে। এই কাজ করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বড় বিষয় নয়। লেখার ক্ষমতা ও অভ্যাসের ওপর নির্ভর করে এগিয়ে যাওয়া যায়। এক্ষেত্রে ভাষা ও বাক্যগঠন সহ শব্দভাণ্ডারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয়। তবে যে ভাষা নিয়ে কাজ করার ইচ্ছা রয়েছে তা ভালোভাবে রপ্ত করতে হবে। রীতিমতো পড়াশুনা করতে হবে। উচ্চমাধ্যমিক বা সমতুল মানের পরীক্ষা করার পর নির্দিষ্ট ভাষা নিয়ে স্নাতক বা স্নাতকোত্তর স্তরে পড়াশুনা করা যায়।

এ বিষয়ে আরও জানা যায়,ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে রাইটিং বিষয়ের ওপর ডিপ্লোমা ও পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স করা যেতে পারে। পাশাপাশি দূরশিক্ষায় হিন্দি ও ইংরেজি বিষয়ের ক্রিয়েটিভ রাইটিং নিয়ে ডিপ্লোমা বা পিজি ডিপ্লোমা করা যায়। দিল্লির জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ইংলিশ এমএ কোর্সের মধ্যে ক্রিয়েটিভ রাইটিং বিষয়টি রয়েছে। আবার কলকাতার ব্রিটিশ কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে এই বিষয়ে ডিপ্লোমা কোর্স করানো হয়।

Related posts

Leave a Comment