symondsSports World 

সাইমন্ডসের চিরবিদায়

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বিশ্বের ক্রিকেট অনুরাগীরা স্তম্ভিত ৷ পথ দুর্ঘটনায় মাত্র ৪৬ বছর বয়সেই বিদায় নিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডস ৷ অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের টাউন্সভিলে দুর্ঘটনার কবলে পড়ে সাইমন্ডসের গাড়ি ৷ দেশের হয়ে ২৬টি টেস্ট ম্যাচ ও ১৯৮টি একদিনের ম্যাচ খেলেছেন। পাশাপাশি ১৪টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তাঁর ক্রিকেটীয় জীবনে বিতর্ক ছায়াসঙ্গী ছিল। ফক্স টিভিতে ভাষ্যকার হিসাবেও তিনি কাজ করেছেন। তাঁর হঠাৎ প্রয়াণে শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব।

Related posts

Leave a Comment