উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি

H.S Students-1

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বিজ্ঞপ্তি। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্কুলগুলিকে উচ্চ মাধ্যমিকের থিয়োরি বিষয়গুলির টেস্ট নেওয়ার বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে সংসদ সূত্রে জানানো হয়েছে, পরীক্ষা হবে ৫০ নম্বরের। পরীক্ষার সূচি স্কুল কর্তৃপক্ষ ঠিক করবেন। সেক্ষেত্রে পরীক্ষার নম্বর স্কুলগুলি রেখে দেবে। এরপর কাউন্সিল সেই নম্বর পরে চাইতে পারে। বিষয়টি নিয়ে শিক্ষকদের একাংশের অভিমত, এখন সপ্তাহে ৩ দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্লাস চলছে। আগামী ১৬ নভেম্বর থেকে শুরু করে ৩১ ডিসেম্বরের মধ্যে পাঠ্যক্রম শেষ করে টেস্ট নেওয়া খুবই কঠিন হবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *