H.S Students-2Education Others 

উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার গ্রাফ পেপার

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : গ্রাফ পেপার কিনে দিতে হবে স্কুলকেই। সূত্রের খবর, উচ্চ মাধ্যমিকের প্র্যাক্টিক্যাল পরীক্ষার জন্য গ্রাফ পেপারের ব্যবস্থা স্কুলকেই করতে হবে বলে জানানো হয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনেকদিন আগেই স্কুলগুলিকে জানানো হয়েছিল, প্র্যাক্টিক্যাল পরীক্ষার ব্যবস্থা স্কুলকেই করতে হবে। আমরা শুধু পরীক্ষার বিষয় বলে দিয়েছিলাম। সেই অনুযায়ী গ্রাফ পেপার সরবরাহের ব্যবস্থা করতে হবে স্কুলকেই।

এ বিষয়ে আরও জানানো হয়েছে, এবার শুধু প্র্যাক্টিক্যালের খাতাই স্কুলগুলিকে সরবরাহ করার কথা। সেই অনুযায়ী খাতা সব স্কুলে পাঠানো হয়েছে। অন্যদিকে সময় পাওয়া সত্ত্বেও স্কুলগুলি গ্রাফ পেপার কেনেনি কেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্নও। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের একটা অংশের বক্তব্য, তাঁরা মনে করেছিলেন, সংসদ পরীক্ষার খাতা দিচ্ছে, গ্রাফ পেপারও দেবে।

এক্ষেত্রে আরও জানা যায়, স্কুল-কর্তৃপক্ষকে গ্রাফ পেপার কিনতে হলে তার টাকা সংসদ দেবে কি না, তা-ও স্পষ্ট নয়। এক্ষেত্রে অনেকেই গ্রাফ পেপার কেনার জন্য উদ্যোগী হননি। এ বিষয়ে আরও বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের কারণে প্র্যাক্টিক্যাল পরীক্ষার সূচি পিছনোর কোনও সম্ভাবনা নেই। তবে কোনও স্কুল মনে করলে কেন্দ্রীয় বাহিনী স্কুল-বাড়ির দখল নেওয়ায় পরীক্ষার আয়োজন করতে অসুবিধা হচ্ছে, তা হলে তারা চিঠি লিখে সংসদকে জানালে বিষয়টি বিচার-বিবেচনা করে দেখা হবে।

Related posts

Leave a Comment