জিমন্যাস্ট প্রণতি নায়েক এখন দেশের স্বপ্ন

pronati nayak and mednipur

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: প্রণতি এখন পাখির চোখ করেছেন ২০২২সালের কমনওয়েলথ ও এশিয়ান গেমস।প্রণতি নায়ককে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।পাশাপাশি টোকিও অলিম্পিকেও তাঁকে ঘিরে দেশের স্বপ্ন ।

উল্লেখ করা যায়,দেশের একমাত্র জিমন্যাস্ট হিসেবে টোকিও অলিম্পিকে জায়গা পেয়েছেন প্রণতি । দেশের দ্বিতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে পশ্চিম মেদিনীপুরের ২৬ বছর বয়সী কন্যা প্রণতি এই ছাড়পত্র পেলেন।

তাঁর প্রশংসা করে মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটারে লিখেছেন,”আমাদের ঘরের মেয়ে প্রণতি নায়েককে আমার হার্দিক শুভকামনা। প্রণতি একমাত্র জিমন্যাস্ট যিনি গোটা দেশের প্রতিনিধিত্ব করছেন।”

স্থানীয় সূত্রের খবর,সাইয়ে ট্রেনিং নিয়েছেন প্রণতি। ২০১৯ সালে উলানবাটরায় আয়োজিত এশিয়ান আর্টিস্টিক জিমন্যাস্টে ব্রোঞ্জ পদক জয়ী হন প্রণতি। ভোল্টে দীপা কর্মকার, অরুণা রেন্ডিদের মতো আন্তর্জাতিক শিরোপা আদায় করেছেন প্রণতি।

তাঁর এখন শেষমুহুর্তের প্রস্তুতি চলছে। পরামর্শ নিয়েছেন দীপা কর্মকারেরও। ২০১৯সালে অল্পের জন্য প্রথম ও দ্বিতীয় স্থান পাননি তিনি। এবার প্রণতি ইতিহাস লিখতে চলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *