নারীশক্তি “লক্ষ্মীস্বরূপা” কেন জানা আছে ?
সংসার ক্ষেত্রে নারীশক্তির গুরুত্ব অনেকখানি। প্রাচীন মানুষরা সমস্যা মুক্তির উপায় খুঁজতেন বিশেষ পুজোপাঠে। গ্রহের শান্তি রক্ষায় দেব-দেবীর স্তব করে শুভ ফল মিলত বলে ধারণা। প্রাচীন মুনিঋষিরা সাধনালব্ধ জ্ঞানের মাধ্যমে ও ঈশ্বরপ্রদত্ত ক্ষমতায় বিভিন্ন পথের সন্ধান দিয়েছেন। নারীদের সম্মান ও সমাদর করার কথাও বলেছেন। শাস্ত্র মতে বলা হয়,শুভকর্ম সব সময় শুভফল প্রদান করে থাকে। সংসার ও পরিবারের মঙ্গল কামনায় ভক্তি-সহকারে পুজো দেওয়ার চল রয়েছে নারীদের। মুনিঋষিরা এবং শাস্ত্র বিশেষজ্ঞরা বলছেন,জগৎ সংসারে মায়েরা বা নারীরা আদ্যাশক্তি রূপে থাকেন। নারীশক্তি তাই লক্ষ্মীস্বরূপা। যে গৃহে নারীশক্তির সমাদর বা সম্মান থাকে সেখানে শুভকর্ম পরিলক্ষিত হয়। গৃহের কল্যাণ হয়। স্বামী বিবেকানন্দ বলেছেন,ভারতের অধঃপতনের মূলে নারীশক্তির অবমাননা। যেমন অধ্যাত্ম জগতের ক্ষেত্রে বলা হয়েছে,”মাতৃরূপেণ সংস্থিতা” ।

