‘মিষ্টি উদ্যোগ’-এর আয়োজন নলেন গুড়ের ১৩ পার্বণ

Hand Made Pooli

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নলেন গুড়ের ১৩ পার্বণ। সূত্রের খবর, মিষ্টি উদ্যোগ আয়োজন করছে নলেন গুড়ের ১৩ পার্বণ উৎসবের। এক্ষেত্রে আরও জানা যায়, দুপুরে বাগবাজারের কে সি দাসের কারখানা চত্বরে আয়োজিত হবে এই উৎসব। তৈরি হবে হাতে-গরম পিঠে পুলি। সূত্রের আরও খবর, এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী, শিশু ও সমাজ কল্যাণমন্ত্রী শশী পাঁজা। উল্লেখ্য, করোনা ও লকডাউনের আবহে সারা রাজ্যের নলেন গুড় চাষিরা বিপন্ন। মূলত তাঁদের সাহায্য করতেই এই আয়োজন মিষ্টি উদ্যোগের। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সারা বাংলার নলেন গুড় চাষিরা। উল্লেখ করা যায়, নলেন গুড় চাষিরা ছাড়াও গার্ডেনরিচের দিনান্তে সিনিয়ার সিটিজেন সোসাইটির সদস্যরা হাত লাগাবেন পিঠে পুলি তৈরির এই পার্বণে। আরও জানা যায়, শহরের বিভিন্ন এলাকার প্রবীণ-নবীনরাও তৈরি করবেন পৌষের পিঠে-পুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *