সাইবেরিয়ায় গণ্ডারের দেহাবশেষ উদ্ধার ঘিরে জল্পনা

Siberia

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সাইবেরিয়ায় পাওয়া গেল তুষার যুগের গণ্ডারের দেহাবশেষ। সূত্রের খবর, প্রায় ৫০ হাজার বছর কেটে গেলেও এখনও সেটি সতেজ। প্রাণীটির বেশ কিছু অঙ্গও অক্ষত। এই ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন বিজ্ঞানীরা। উল্লেখ করা যায়, বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সাইবেরিয়ায় বরফ গলতে শুরু করায় ওই অঞ্চল থেকে ম্যামথ, শরীরে বড় বড় পশম থাকা গণ্ডার ও সিংহ-শাবক-সহ বেশ কিছু প্রাণীর দেহাবশেষ উদ্ধার হয়েছে।

এক্ষেত্রে আরও জানা যায়, এসবের মধ্যে গণ্ডারের দেহাবশেষটিরই সবচেয়ে ভাল অবস্থা। তার শরীরের অন্ত্র, চর্বি এমনকী কোষ এখনও পর্যন্ত অক্ষত। বরফের পুরু চাদরে ঢাকা থাকায় সেগুলি নষ্ট হয়নি বলে মনে জানিয়েছেন বিজ্ঞানীরা। এক্ষেত্রে তাঁদের বক্তব্য, উদ্ধার হওয়া গণ্ডারের দেহাবশেষটি প্রায় ৫০ হাজার বছরের পুরনো। তবে সেটির সঠিক বয়স জানতে রেডিও-কার্বন পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী মাসের মধ্যেই পরীক্ষার ফল জানা যাবে।

এ বিষয়ে আরও খবর, ২ থেকে ৩ বছর বয়সে জলে ডুবে গণ্ডারটির মৃত্যু হয় বলে বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ধারণা করেছেন। রাশিয়ার উত্তরে অ্যাবিক্স জেলায় তিরেখতাখ নদীর ধারে প্রাণীটির দেহাবশেষ পাওয়া যায়। প্রসঙ্গত, এর আগে ২০১৪ সালে ওই এলাকা থেকেই একটি গণ্ডারের দেহাবশেষ পাওয়া যায়। তার শরীরেও বড় বড় লোম ছিল। পরীক্ষা-নিরীক্ষার পর সাশা প্রজাতির ওই গণ্ডারটি ৩৪ হাজার বছর আগে মারা গিয়েছিল বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। এবার যে গণ্ডারের দেহাবশেষ উদ্ধার হয়েছে, তার বয়স আরও অনেক বেশি বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *