আজ সারাদিন
01
হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন হতে চলেছেন শ্রীকান্ত দাতার
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীকান্ত দাতার। সূত্রের খবর, আগামী ১ জানুয়ারি থেকে এই দায়িত্ব পেতে চলেছেন তিনি। বর্তমানে তিনি সিনিয়র অ্যাসোসিয়েট ডিন পদে রয়েছেন। জানা গিয়েছে, বম্বে ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে স্নাতক হওয়ার পর আইআইএম আমেদাবাদ থেকে স্নাতকোত্তর পাশ করেন। পরবর্তীতে পিএইচডি করতে যান স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে। তিনি ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশতম ডিন হতে চলেছেন।
