অষ্টম বর্ষে পদার্পণ বিশ্ববাংলা শারদ সম্মানের

Goddess-durga

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ এবারে বিশ্ববাংলা শারদ সম্মান অষ্টম বর্ষে পদার্পণ করতে চলেছে। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তর জানিয়েছে, রাজ্য এবং দেশ-বিদেশের পুজোগুলিকেও শারদ সম্মানে পুরস্কৃত করা হবে।
পাশাপাশি রাজ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন, এবছরের আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। বিশ্ববাংলা শারদ সম্মান প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আবেদনপত্র জমা নেওয়া চলছে। জানানো হয়েছে, পুজো কমিটিদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬ অক্টোবর। সূত্রের খবর, কলকাতা সহ পাশাপাশি পুজো কমিটিগুলির জন্য পুরস্কার থাকছে। রাজ্য সরকারের সংস্কৃতি দপ্তর আরও জানিয়েছে, করোনা সময়কালের কথা ভেবে দক্ষিণ দমদম, বরানগর, বিধাননগর এবং কলকাতা পুরসভা এলাকায় এক নতুন বিভাগে পুরস্কার দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিভাগটি হল ‘সেরা কোভিড সচেতন পুজো’। এছাড়াও এলাকাগুলিতে থাকবে সেরা মণ্ডপ, সেরা প্রতিমা, সেরা ভাবনা, সেরা আলোকসজ্জা, সেরা ঢাকেশ্ৰী এবং সেরা সমাজকল্যাণ প্রভৃতি বিভাগের পুরস্কার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *