গরমে “হিট স্ট্রেস”-এর থেকে সাবধান হওয়া জরুরি

health and heat stress

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: গরমে “হিট স্ট্রেস”-এর থেকে সাবধান হওয়াটা জরুরি। শুরুতে সতর্ক না হলে বিপদ বাড়বে। কীভাবে তা মোকাবিলা করবেন জেনে নিন। প্রচন্ড গরমের আবহাওয়া। গুমোট গরমে বাড়ছে অস্বস্তিও। ঘামে ভিজে যাচ্ছে শরীর। পাশাপাশি বেড়ে যাচ্ছে ক্লান্তি। এর অন্যতম কারণ হল হিট স্ট্রেস। বিশেষজ্ঞ-চিকিৎসকরা জানিয়েছেন,বাইরের তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকলে শরীর সুস্থ থাকে। এর বেশি হলে শরীর থেকে ঘাম বের হতে থাকে। এই আবহে অনেক ক্ষেত্রে জলশুন্য হয়ে পড়ে শরীর। হিট স্ট্রোকও হওয়ার সম্ভাবনা তৈরি হয়।
প্রচন্ড গরমের দিনে বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না বেরনোই ভাল ৷ রোদ বাড়লে সূর্যের তাপে হিট স্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বাইরে বেরলে ছাতা ও জল সঙ্গে রাখা উচিত।

প্রচণ্ড গরমের মধ্যে বা বদ্ধ জায়গায় সারাদিন কাজ করলে হিট স্ট্রেস হতে পারে ৷ সঠিক ভেন্টিলেশন ব্যবস্থা রয়েছে এমন জায়গায় কাজ করা উচিত।
আবার গরমের আবহে ভিড় জায়গায় যেতে হলে বিশেষ ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠান ও পার্টিতে বিশেষ প্রয়োজন ছাড়া না যাওয়াই ভাল ৷ অতিরিক্ত ভি়ড় ও গরমে হিট স্ট্রেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে ৷ শরীর অতিরিক্ত খারাপ লাগলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে।

খবরটি পড়ে ভালো লাগলে লাইক-কমেন্ট ও শেয়ার করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *