ICSE-ISC-1Education Others 

আইসিএসই-আইএসসি-র পরীক্ষা সূচি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২৫ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইসিএসই-র এবং ২৬ এপ্রিল থেকে শুরু হচ্ছে আইএসসি-র দ্বিতীয় সিমেস্টার। সিআইএসসিই বোর্ড সূত্রে এমনটাই জানানো হয়েছে। করোনা-বিধি মেনেই পরীক্ষা হবে বলেও জানানো হয়। এক্ষেত্রে আরও জানা যায়, পরীক্ষা সম্পর্কে একগুচ্ছ নিয়মাবলী প্রকাশ করেছে বোর্ড।

আইসিএসই পরীক্ষা শেষ হবে আগামী ২৩ মে। আইএসসি পরীক্ষা শেষ হবে আগামী ১৩ জুন। আবার পরীক্ষার ফল প্রকাশিত হবে জুলাই মাসে। উল্লেখ করা যায়, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষার সূচি প্রকাশিত হওয়ায় আইএসসি পরীক্ষার সূচির কিছু রদবদল করে বোর্ড। দুই পরীক্ষার বিস্তারিত সূচি ও নিয়মাবলী কাউন্সিলের ওয়েবসাইট https://www.cisce.org-তে বিশদে দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment