টোকিও অলিম্পিকে হকিতে নিউজিল্যান্ডকে হারাল ভারত

india and win

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: টোকিও অলিম্পিকে হকিতে প্রথম ম্যাচেই জয়ী হল ভারত। ৩-২ ফলাফলে হারাল নিউজিল্যান্ডকে।
জয় দিয়ে শুরু করেছে ভারতীয় হকি দল । শনিবার অলিম্পিকের প্রথম দিন ছিল। ভারতীয় হকি দল প্রথম ম্যাচেই শক্তিশালী নিউ জিল্যান্ডকে পরাজিত করেছে। পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ জয়ী হয়েছেন শ্রীজেশ- রূপিন্দররা।

৬ মিনিটের মাথায় গোল হজম করে ভারত। পেনাল্টি কর্নার থেকে গোল করেছেন নিউজিল্যান্ডের কেন রাসেল। এরপর গোল শোধ করেন ভারতের রুপিন্দর পাল। পেনাল্টি কর্নার থেকেই গোল করেছেন তিনি। শেষ পর্যন্ত জয়ী হয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *