India State of Forest Report-1Others 

উত্তর-পূর্বে অরণ্যভূমির হ্রাস : রিপোর্ট প্রকাশ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অরণ্য কমছে উত্তর-পূর্বে। এমনই তথ্য সামনে এসেছে। ‘ইন্ডিয়া স্টেট অব ফরেস্ট রিপোর্ট-২০২১’ প্রকাশ করে এই তথ্য তুলে ধরা হয়েছে। এক্ষেত্রে জানানো হয়েছে, ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে উত্তর-পূর্বে অরণ্যভূমি কমেছে ১০২০ বর্গ কিলোমিটার। সবচেয়ে বেশি অরণ্য হ্রাস পেয়েছে অরুণাচলপ্রদেশে। তার পরিমাণ ২৫৭ বর্গ কিলোমিটার। অন্যদিকে রয়েছে মণিপুর। তার পরিমাণ ২৪৯ বর্গ কিলোমিটার। নাগাল্যান্ডে কমেছে ২৩৫ বর্গ কিলোমিটার, মিজোরামে ১৮৬ বর্গ কিলোমিটার কমেছে। এছাড়া মেঘালয়ে কমেছে ৭৩ বর্গ কিলোমিটার। আবার অসমে কমেছে ১৫ বর্গ কিলোমিটার। ত্রিপুরাতে ৪ বর্গ কিলোমিটার এবং সিকিমে কমেছে ১ বর্গ কিলোমিটার। কেন্দ্রীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী অশ্বিনী চৌবে ‘ইন্ডিয়া স্টেট অব ফরেস্ট রিপোর্ট-২০২১’ প্রকাশ করে এই তথ্য তুলে ধরেছেন। পাশাপাশি গাছের পরিমাণ বেড়েছে ৩৬৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ওই রিপোর্ট অনুযায়ী উল্লেখ করা হয়েছে, উত্তর-পূর্বে অরণ্য সঙ্কোচনের মূল কারণ বসতি বিস্তার ও বিভিন্ন উন্নয়ন কাজের জন্য অরণ্যভূমি কমে এসেছে।

Related posts

Leave a Comment