আইএসএস পরীক্ষায় সাফল্য দুই বঙ্গ-সন্তানের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইএসএসে পঞ্চম ও দশম স্থানে কলকাতার দুই বাঙালি। সদ্য প্রকাশিত ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস বা আইএসএস পরীক্ষার ফলাফলে সাফল্য পেলেন দুই বঙ্গ-সন্তান। সূত্রের খবর, মেধা-তালিকায় দেশের মধ্যে পঞ্চম স্থানে প্রীতম সেন ও দশম স্থানে রয়েছেন সুতপা ঘোষ। দু-জনেই কলকাতার বাসিন্দা। এ বিষয়ে আরও জানা যায়, প্রথম ৫০ জনের তালিকায় নাম রয়েছে আরও ৩ জন বাঙালির।
উল্লেখ করা যায়, ২০২০ সালে আইএসএসের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের ফলাফলের ভিত্তিতে কৃতিদের তালিকা প্রকাশ করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি। প্রীতম ও সুতপা ছাড়াও ২৫, ৪১ ও ৪২-তম স্থানে রয়েছেন যথাক্রমে আদিত্য মণ্ডল, অঙ্কিতা মণ্ডল ও অমিত সাহা। এই ৩ জন পশ্চিমবঙ্গের অধিবাসী। সূত্রের আরও খবর, বাঁশদ্রোণীর বাসিন্দা প্রীতম ২০১৬ সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন। অন্যদিকে প্রীতম-সুতপা সল্টলেকের বাসিন্দা। উল্লেখ্য, ২০১৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উত্তীর্ণ হয়েছেন।

