জেইই মেইনের প্রথমদিন নির্বিঘ্নেই কাটল

JEE Main exam

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ করোনা সংক্রমণের ভয়ে অনেকেই অতিরিক্ত খরচ করে গাড়ি ভাড়া করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছেছে। মোটামুটি নির্বিঘ্নেই কাটলো প্রথম দিনের পরীক্ষা। করোনা আতঙ্কের মধ্যেই দেশব্যাপী শুরু হয়েছে জেইই মেইন পরীক্ষা, তা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। আজ আর্কিটেকচারের পরীক্ষা ছিল।

রাজ্যে মোট ১৫টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। এ রাজ্য থেকে এবছর মোট ৩৭,৯৭৩ জন পরীক্ষা দিচ্ছেন। বুধবার থেকে ইঞ্জিনিয়ারিং-এর কোর বিষয়ের পরীক্ষাগুলি নেওয়া হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সির গাইডলাইন মেনে দুটি পর্যায়ে পরীক্ষা নেওয়া হয়েছে।

দুটি পর্যায়ে অর্থাৎ সকাল ৯ টা থেকে বেলা ১২ টা এবং দুপুর তিনটে থেকে সন্ধে ৬ টা পর্যন্ত ছাত্রছাত্রীদের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে ছাত্র-ছাত্রীদের লাইনে দাঁড়াতে। তাঁদের ঢোকার মুখে থার্মাল স্ক্যানার দিয়ে তাপমাত্রা পরীক্ষা করে, হাতে স্যানিটাইজার ও মাস্ক দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *