Joint Entrance Examination-1Education Others 

জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নিয়ে ভাবনা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : জয়েন্ট এন্ট্রান্স নিয়ে কথা রাজ্যের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যের ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তির জন্য আগামী ১১ জুলাই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার কী হবে, তা নিয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড এই বিষয়ে সরকারের সঙ্গে কথা বলেছে। বোর্ড সূত্রে জানানো হয়েছে, আমরা উচ্চশিক্ষা দফতরের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত গ্রহণ করব।

উল্লেখ করা যায়, করোনাজনিত পরিস্থিতিতে সর্বভারতীয় স্তরে ইঞ্জিনিয়ারিংয়ের জয়েন্ট এন্ট্রান্স মেন স্থগিত হয়েছে। আবার ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা ‘নিট’-ও স্থগিত। সূত্রের আরও খবর, এবার রাজ্যে প্রায় ১ লক্ষ পড়ুয়ার জয়েন্ট এন্ট্রান্স দেওয়ার কথা। এ বিষয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সুপ্রিমকোর্টের রায় রয়েছে, এই ধরনের পাঠ্যক্রমে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমেই ভর্তি নিতে হবে। এক্ষেত্রে প্রয়োজনে পরীক্ষা ২-৩ মাস পিছিয়ে দেওয়া যেতে পারে।

Related posts

Leave a Comment