জাতীয় রেকর্ডে জ্যোতি

jyothi

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ভারতীয় অ্যাথলেটিক্স-এ এখন জোর আলোচনা ২২ বছর বয়সী জ্যোতি ইয়ারানজ্জিকে ঘিরে। তিনি ১০০ মিটার হার্ডলসে সম্প্রতি ৩ বার জাতীয় রেকর্ড ভেঙেছেন। এই অ্যাথলিট নজির গড়েলেন নেদারল্যান্ডসের এক মিটে। তিনি সময় করেছেন ১৩.০৪ সেকেন্ড।

উল্লেখ করা যায়, এটি তাঁর পূর্বের জাতীয় রেকর্ডের সময় ১৩.১১ সেকেন্ডের থেকে অনেকটাই ভাল। নেদারল্যান্ডসের মাইটার ঠিক আগে ইংল্যান্ডের লাফবরোর এক প্রতিযোগিতায় সাফল্য পেয়েছেন অন্ধ্রপ্রদেশের এই অ্যাথলিট। তাঁর প্রশিক্ষণ জেমস হিলারির কাছে ওড়িশা অ্যাথলিটিস্ক হাই-পারফরম্যান্স সেন্টারে হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *