rabindra soroborEnviornment 

শহরের সবুজ বাঁচাতে মরিয়া কেএমডিএ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ঝড়ে উপড়ানো গাছ ফের রোপনের সিদ্ধান্ত গ্রহণ করল কেএমডিএ।এই উদ্যোগ নেওয়া হচ্ছে মূলত শহরের সবুজ বাঁচাতে।পাশাপাশি পরিবেশ সুরক্ষিত রাখতে এই উদ্যোগ। উল্লেখ্য,বিগত দিনে ঝড়ে উপড়ানো গাছ আবারও রোপন করে সাফল্য মিলেছিল কেএমডিএ-র।সূত্রের খবর,আম্ফান তাণ্ডবে কলকাতার রবীন্দ্র সরোবর ও সুভাষ সরোবরে প্রায় ৩০০টি বড় গাছ উপড়ে গিয়েছে। আবার বেশকিছু মাঝারি ও ছোট গাছ পড়ে গিয়েছে।সেই গাছগুলি নতুন করে বসালে বেঁচে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। সেই আশায় কেএমডিএ পড়ে যাওয়া গাছগুলিকে আবারও মাটিতে বসানোর উদ্যোগ নিতে চাইছে।বিশেযজ্ঞ উদ্যান পালন ও পরিবেশ কর্মীদের এক্ষেত্রে মতামত, উপড়ানো গাছ ফের মাটিতে বসালে ১০০শতাংশ বাঁচানোর সাফল্য পাওয়া না গেলেও গাছের গুঁড়ি না ভাঙলে এবং সঠিকভাবে পরিচর্যা করলে অনেক গাছকেই বাঁচানো সম্ভব হয়।

Related posts

Leave a Comment