কলকাতা বইমেলায় ভাবনা-স্মরণে বঙ্গবন্ধু

Kolkata Book Fair-2

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার বইমেলায় বঙ্গবন্ধু। কলকাতা বইমেলার ৩টি গেটে এবার বাংলাদেশের বিষয় ভাবা হচ্ছে। বইমেলা আয়োজক কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, বঙ্গবন্ধুর লেখা ৩টি বইয়ের ভাবনা ও স্মরণে কলকাতা বইমেলার ৩টি গেট সাজানো হবে। বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক তথা কবি কামাল চৌধুরি বিষয়টি জানিয়েছেন। উল্লেখ করা যায়, মুজিবের ৩টি বই প্রকাশিত হয়েছে। তাঁর অসমাপ্ত আত্মজীবনী ছাড়াও রয়েছে ‘কারাগারের রোজনামচা’ ও ‘আমার দেখা নয়া চিন’। এ বিষয়ে জানা গিয়েছে, ‘কারাগারের রোজনামচা’ মুক্তিযুদ্ধের সময়ে মুজিবের পাক কারাগারে বন্দি অবস্থায় লেখা দিনলিপি। পাশাপাশি গত ২০২০ সালে ঢাকার বাংলা অ্যাকাডেমি থেকে প্রকাশিত শেখ মুজিবুর রহমানের শেষ বইটিতে রয়েছে ১৯৫২ সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত তাঁর চিন সফরের কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *