কলকাতা হাইকোর্টে রাজ্যের প্রথম ই-লোক আদালত

Kolkata High Court-8

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ৮ আগস্ট কলকাতা হাইকোর্টে এই প্রথম অনলাইনের মাধ্যমে লোক আদালত অনুষ্ঠিত হতে চলেছে। সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের আইনি পরিষেবা কমিটির সচিব অজয় মুখোপাধ্যায় এ বিষয়ে জানিয়েছেন, ওই লোক আদালতে উঠবে মোটর দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ ছাড়াও বিদ্যুৎ বিল, পেনশন, গ্র্যাচুইটি সংক্রান্ত আপস মীমাংসার মামলাগুলি। এক্ষেত্রে আগামী ২৭ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের মামলা সংক্রান্ত আবেদন জমা দিতে বলা হয়েছে। এ বিষয়ে তাঁর আরও বক্তব্য, এটিই হবে রাজ্যের প্রথম ই-লোক আদালত। উল্লেখ করা যায়, করোনা পরিস্থিতিতে গত ১১ এপ্রিল ও ১১ জুলাই কলকাতা হাইকোর্টে দুটি জাতীয় লোক আদালত বাতিল হয়েছিল। আবার কলকাতা হাইকোর্টের আইনি পরিষেবা কমিটির বক্তব্য, অনলাইনে মাধ্যমে এই লোক আদালতে অনেক বিচারপ্রার্থী উপকৃত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *