কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক বদল

Eoin Morgan

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচের কয়েক ঘণ্টা পূর্বে কেকেআরের অধিনায়ক বদল। তা নিয়ে গুঞ্জনও। সূত্রের খবর, দীনেশ কার্তিকের বদলে এবার কেকেআর-এর অধিনায়কত্ব করবেন ইয়ন মর্গ্যান। জানা গিয়েছে, দীনেশ কার্তিক কলকাতা নাইট রাইডার্সের নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। সূত্রের আরও খবর, অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে ইংল্যান্ডের সীমিত ওভারের অধিনায়ক ইয়ন মর্গ্যানের হাতে ৷ এক্ষেত্রে আরও জানা যায়, কেকেআর ফ্রাঞ্চাইজি অধিনায়ক বদলের সিদ্ধান্ত সরকারিভাবে জানিয়ে দিয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ৷

ওই ওয়েবসাইটের বয়ান অনুযায়ী জানা গিয়েছে, দীনেশ কার্তিক নিজের ব্যাটিংয়ে মনোসংযোগ বাড়াতে চান। এক্ষেত্রে যা দলের আরও বেশি করে কাজে লাগবে বলেও জানানো হয়েছে। তবে অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিকের কৃতিত্বকে কুর্নিশ জানাল কেকেআর। গৌতম গম্ভীরের পর তিনি ভালোভাবে দায়িত্ব সামলেছেন বলে তাঁকে কৃতজ্ঞতাও জানিয়েছে ম্যানেজমেন্ট। ইয়ন মর্গ্যানকেও শুভেচ্ছা জানানো হয়েছে। আজ আবুধাবির শেখ জায়াদ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে মুখোমুখি নামছে কেকেআর। তার আগেই এই রদবদল ঘটল। নাইটদের অধিনায়ক হিসেবে মর্গ্যান টিম নিয়ে মাঠে নামবেন ৷ এ বিষয়ে আরও জানানো হয়েছে, আমরা ভাগ্যবান যে আমরা ডিকে-র মতো নেতা পেয়েছিলাম। কোনও একজন ব্যক্তির জন্য এটা খুব সাহসী সিদ্ধান্ত ৷ আমরা ওঁর এই সিদ্ধান্তে হতবাক। তবে একইসঙ্গে ওঁর সিদ্ধান্তকে সম্মান জানাতে চাই ৷

আমরা সৌভাগ্যবান ইয়ন মর্গ্যান যিনি ২০১৯ -র বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক। তিনি আমাদের সহ অধিনায়কও ছিলেন। তিনি দায়িত্বভার নিতেও রাজি হয়েছেন ৷ এক্ষেত্রে আরও বলা হয়েছে, ভিকে ও ইয়ন দুজনেই এই টুর্নামেন্টের সময় একত্রে দারুণ ৷ ইয়ন এখন অধিনায়ক হলেও মনে করা হচ্ছে এই টুর্নামেন্টে সর্বাত্মক সাফল্য পাবে কেকেআর। এবারের আইপিএল-এ এখন নাইটরা তালিকায় ৪ নম্বরে রয়েছে। ৪ টি জয় ও ৩ টি ম্যাচে পরাজিত হয়েছে। এই মরশুমে ইয়ন মর্গ্যান ৭ টি ম্যাচে কেকেআরের হয়ে ১৭৫রান করেছেন ৷ গড় ৩৫, স্ট্রাইকরেট ১২৯.৬২ ৷ এই মরশুমে কেকেআরের সর্বোচ্চ রান সংগ্রাহক শুভমান গিল। এরপর ইয়ন মর্গ্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *