Kolkata Airport-1Others 

দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে সংযোগ রক্ষায় উড়ান প্রকল্পে নয়া রুট

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চতুর্থ দফার উড়ান প্রকল্পে নয়া রুটে স্থান কলকাতার। সূত্রের খবর, চতুর্থ দফার উড়ান প্রকল্পে ৭৮টি নতুন রুটের অনুমোদন দিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হল কলকাতা থেকে অসমের রুপসি এবং রুপসি থেকে কলকাতা। অন্যদিকে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক সূত্রের খবর, দেশের প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য এই নয়া রুটগুলি চালু করা হচ্ছে। এক্ষেত্রে উত্তর-পূর্ব ও পার্বত্য অঞ্চলগুলিতে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। যার মধ্যে হয়েছে দিল্লি, কলকাতা ও কোচির মতো মেট্রো শহর। এগুলি সংযুক্ত করা হয়েছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রী হরদীপ সিং পুরী এ বিষয়ে জানিয়েছেন, তৃতীয় দফার উড়ান প্রকল্পে সাফল্য পাওয়ার পর এই পর্বে দেশে ৭৮টি নতুন রুট চালু হচ্ছে।

Related posts

Leave a Comment