FarmarOthers 

প্রায় সাড়ে ৯ হাজার কৃষক পরিবার উপকৃত হল ‘কৃষক বন্ধু’ প্রকল্প দ্বারা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : লকডাউনের মধ্যেও কৃষকদের পাশে আর্থিক সাহায্য নিয়ে দাঁড়িয়েছে রাজ্য। রাজ্যে যে সমস্ত কৃষক মারা গিয়েছেন, তাঁদের পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে। এ রাজ্যে মে মাস পর্যন্ত ৯ হাজার ৪৯৫ জন কৃষক পরিবার ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় এই সাহায্য পেয়েছেন বলে জানান কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। উল্লেখযোগ্য, যাঁরা ১৮ থেকে ৬০ বছর বয়সের মধ্যে মারা যান, তাঁদের পরিবারকে ‘কৃষক বন্ধু’ প্রকল্পের আওতায় এই আর্থিক সুবিধা দেওয়া হয়। শুধু মৃত কৃষকের পরিবারকেই আর্থিক সাহায্য করা হয়েছে তা নয় পাশাপাশি বছরে ৫ হাজার টাকা পর্যন্ত অনুদানও দেওয়া হয়েছে ৪৩ লক্ষ কৃষককে। এর পাশাপাশি যে সমস্ত কৃষক বয়সের কারণে কর্মহীন হয়ে পড়েছেন, তাঁদের পেনশন মাসে ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়েছে। এখনও পর্যন্ত ১ লক্ষ কৃষককে এই পেনশন দেওয়া হয়েছে বলে জানান আশিসবাবু।

Related posts

Leave a Comment