সিনেমা জগতের নক্ষত্র পতন – প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত

film and budhadeb dasgupta

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:প্রয়াত হলেন সিনেমা পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। তাঁর জীবন শুরু হয় পুরুলিয়ার রাঙামাটিতে ৷ ওই জেলার আনারায় তাঁর জন্ম। ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন তিনি ৷ পিতা ছিলেন ভারতীয় রেলের চিকিৎসক ৷ সেই সূত্রেই দেশের বিভিন্ন স্টেশনে শৈশব ও কৈশোর কেটেছে তাঁর ৷

হাওড়া দীনবন্ধু স্কুল দিয়ে শুরু করে তিনি অর্থনীতি নিয়ে উচ্চশিক্ষা করেছেন স্কটিশ চার্চ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে ৷ অধ্যাপনা শুরু করেছিলেন প্রথমে সিটি কলেজ এবং পরে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের শ্যামসুন্দর কলেজে ৷

১৯৬৮ সালে তথ্যচিত্র “কন্টিনেন্ট অব লভ” দিয়ে শুরু হয় ৷ পরে স্বল্পদৈর্ঘ্যের ছবি “সময়ের কাছে”৷ ১৯৭৮সালে মুক্তি পায় “দূরত্ব” ৷ “নিম অন্নপূর্ণা”, “গৃহযুদ্ধ”, “ফেরা”, “বাঘ বাহাদুর”, “তাহাদের কথা”, “চরাচর”, “লাল দরজা” ও “উত্তরা” সহ একাধিক ছবি তিনি নির্মাণ করেছেন।

এছাড়া “মন্দ মেয়ের উপাখ্যান”,”স্বপ্নের দিন”,”কালপুরুষ”, “আনওয়ার কা আজব কিস্যা” সহ অজস্র বাংলা চলচ্চিত্র নির্মাণ করেছেন ৷ তাঁর তথ্যচিত্রের মধ্যে রয়েছে “শরৎচন্দ্র”, “রিদম অব স্টিল”,”বিজ্ঞান ও তার আবিষ্কার”, “সেরামিক্স” ও “আরণ্যক” প্রভৃতি।

অসংখ্য পুরস্কারে সম্মানিত হয়েছেন তিনি। শ্রেষ্ঠ ছবি বিভাগে জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে তাঁর “বাঘ বাহাদুর”, “চরাচর”, “লাল দরজা”, “মন্দ মেয়ের উপাখ্যান” ও “কালপুরুষ” ৷ “উত্তরা” ও “স্বপ্নের দিন” পেয়েছিল শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার ৷ এছাড়া জাতীয় পুরস্কার পেয়েছে তাঁর “ফেরা”, “দূরত্ব” ও “তাহাদের কথা”৷ নানা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভূষিত হয় “গৃহযুদ্ধ”, “চরাচর”, “উত্তরা”, “নিম অন্নপূ্র্ণা”, “জানালা” ও “মন্দ মেয়ের উপাখ্যান” ৷ তাঁর ছোটবেলার দিনগুলি ফিরে এসেছে “বাঘ বাহাদুর” ও “উত্তরা”-তে। ৷

বাংলা সিনেমা ও বাংলা কবিতা জগতে তাঁর অবাধ বিচরণ ছিল। “বাঘ বাহাদুর”, “লাল দরজা”, “চরাচর” সহ একাধিক ছবি তৈরি করেছেন। এছাড়া “মন্দ মেয়ের উপাখ্যান”, “কালপুরুষ”, “উত্তরা”, “স্বপ্নের দিন”, “তাহাদের কথা” সহ একাধিক কালজয়ী ছবি নির্মাণ করেছেন। কলকাতা ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত হয়ে পড়েন।

জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। কান, বার্লিন সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালে তাঁর ছবি প্রশংসিত হয়। কবিতা লেখার ক্ষেত্রেও দক্ষতা ছিল তাঁর। “অন্তর্জলী” নামে একটি লিটল ম্যাগাজিন সম্পাদনাওকরেছেন তিনি। বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুর খবরে শোকজ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট মানুষেরা। সিনেমা সহ সংস্কৃতি মহলে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *