আদালত খোলার দাবি নিয়ে বারাসাতে আইনজীবীদের বিক্ষোভ

Barasat Court

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: করোনা আবহে দীর্ঘ ৪ মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বারাসাত জেলা আদালত। ফলে সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাঁদের পরিবার। পাশাপাশি সমস্যায় রয়েছেন আইনজীবী ও ল-ক্লার্কেরা। এক্ষেত্রে আইনজীবীদের দাবি, হু-এর নির্দেশ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাঁদের বক্তব্য, উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্বেও কোনও অজ্ঞাত কারণে বন্ধ রাখা হচ্ছে আদালত। এমনকী বার অ্যাসোসিয়েশনকেও অন্ধকারে রাখা হচ্ছে বলেও অভিযোগ।

আদালত খোলার দাবি নিয়ে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা জজের কাছে আর্জিও জানান তাঁরা। এদিন বিক্ষোভকারীরা ধর্নাতেও বসেছেন। এক্ষেত্রে তাঁদের আরও দাবি, আদালত খোলা না হলে আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *