সিরি-এ-র খেতাব জয়ের ট্রিপল হ্যাটট্রিক জুভেন্তাসের

Juventus

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সিরি-এ-র খেতাব জয়ের ট্রিপল হ্যাটট্রিক জুভেন্তাসের। টানা ৯ বার ইতালির সেরা হয়ে ইউরোপীয় ফুটবলে নজির গড়ল তাঁরা। উল্লেখ্য, বায়ার্ন মিউনিখ টানা ৮ বার বুন্দেশলিগা খেতাব জয়ী জুভেন্তাসকে স্পর্শ করেছিল। সাম্পদোরিয়াকে ২-০ ফলাফলে হারিয়ে মাউরিসিও সারির টিম ২ ম্যাচ বাকি থাকতেই সিরি-এ জয়ী পাকা করে নিল। ৩৬ ম্যাচে রোনাল্ডো-দিবালাদের পয়েন্ট এখন ৮৩। জানা যায়, পরের দুটো ম্যাচ জুভেন্তাস পরাজিত হলেও দ্বিতীয় স্থানে থাকা ইন্তার মিলান পৌঁছতে পারবে ৮২ পয়েন্ট পর্যন্ত। টানা ৯ বার সিরি-এ জয়ের মধ্যে ৮ বার জুভেন্তাসের জার্সি গায়ে দিয়েছেন ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চি। প্রসঙ্গত, তুরিনের ক্লাব ২০১২ সাল থেকে খেতাব জয় শুরু করেছিল, তখন থেকেই বোনুচ্চি এই দলে রয়েছেন। কেবলমাত্র ২০১৮ সালে তিনি চলে গিয়েছিলেন এসি মিলানে। ১ বছর পর তিনি ফের ফিরে এসে সাফল্যের সঙ্গী হলেন। একনজরে টানা খেতাব জয়ের নজির জানানো হল। জুভেন্তাস- সিরি-এ, ২০১১-১২ সাল থেকে ২০১৯-২০ সালে। বায়ার্ন মিউনিখ- বুন্দেশলিগা, ২০১২-১৩ সাল থেকে ২০১৯-২০ সালে। অলিম্পিক লিয়ঁ- লিগা ওয়ান, ২০০১-০২ সাল থেকে ২০০৭-০৮ সালে। ইন্তার মিলান- সিরি এ, ২০০৫-০৬ সাল থেকে ২০০৯-১০ সালে। রিয়াল মাদ্রিদ- লা লিগা ২ বার, ১৯৬১-৬৫ সাল থেকে ১৯৮৫-৯০ সালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *