অনলাইনে ফান্ড বদলের সুবিধা এনেছে এলআইসি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিমাকারীর সুবিধা। সূত্রের খবর, করোনা পরিস্থিতিজনিত কারণে নির্দিষ্ট কিছু ইউলিপ প্রকল্পে অনলাইনে ফান্ড বদলের সুবিধা এনেছে এলআইসি। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, সংস্থার পোর্টাল মাধ্যমে প্রিমিয়ার সার্ভিসে নথিভুক্ত বিমাকারী এই সুবিধা গ্রহণ করতে পারবেন। প্রতিটি প্রকল্পে দিনে একবার এই সুবিধা পাওয়া যাবে বলে জানা যায়। এক্ষেত্রে লাগবে না কোনও খরচ।

