সতীপীঠ খ্যাত কামাখ্যা : অম্বুবাচী যোগ উৎসব

maa kamakshya

অম্বুবাচী আসলে কী সবার জানা নেই। অম্বুবাচী শব্দটি অম্বু এবং বাচী এই দুটি শব্দের যোগ। অম্বু শব্দের অর্থ হল জল। আর বাচী শব্দের অর্থ হল প্রস্ফুটিত।
শাস্ত্রীয় পণ্ডিত ও বিশেষজ্ঞদের বক্তব্য,এই শব্দটি নারীর শক্তি ও নারীর জন্ম দেওয়ার ক্ষমতার বিষয়টি প্রতিফলিত করে থাকে। প্রতি বছর বাংলা আষাঢ় মাসে বা ইংরেজি জুন মাসে মা কামাখ্যা ঋতুমতী হলে অম্বুবাচী পালিত হয়।
আসামের সতীপীঠ হিসেবে খ্যাত কামাখ্যা। যা ৫১সতীপীঠের অন্যতম। তন্ত্রসাধনার পীঠস্থানও বলা হয় । ভক্তদের প্রচলিত বিশ্বাস রয়েছে,
মায়ের মন্দিরের গর্ভগৃহ থেকে লাল তরল প্রবাহিত হয়ে থাকে। এটি মায়ের রজঃস্রাবের রক্ত হিসেবে চিহ্নিত। আবার অম্বুবাচী যোগ উৎসবের সময় কামাখ্যা মন্দিরে মা ভগবতীর গর্ভগৃহের দরজা আপনা হতেই বন্ধ হয়। দর্শনেও বিধি নিষেধ থাকে। তিন দিন পর মা ভগবতীর ঋতুস্রাব শেষে বিশেষ পুজোর আয়োজন হয় । চতুর্থ দিনটিতে ব্রহ্ম মুহূর্তের সময় দেবীকে স্নান করানো সাজানো সহ মন্দিরটি ভক্ত-দর্শনার্থীদের দর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
এ বছর ৭ আষাঢ় শনিবার ১৪৩১ বাংলা ও ইংরেজি ২২জুন ২০২৪ দিবা ঘ ৮-৪৫ গতে অম্বুবাচী প্রবৃত্তি। দেবীর অম্বুবাচী যাত্রা।
১০ আষাঢ় মঙ্গলবার ১৪৩১বাংলা ও ইংরেজি ২৫ জুন ২০২৪ রাত্রি ঘ ৯-৮ গতে অম্বুবাচী নিবৃত্তি। কামরূপ কামাখ্যাধামে মহামেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *