ভক্তি ও প্রার্থনায় শক্তি : শ্রীরামকৃষ্ণ
শ্রীরামকৃষ্ণ আমাদের মহাভরসা জুগিয়ে গিয়েছেন। গৃহে থেকে সাধনার কথাও বলেছেন। ভক্তি ও প্রার্থনার শক্তি কতখানি তা আমরা উপলব্ধি করি। যেমন-গুরু দিয়ে থাকেন মন্ত্র আর সাধনার পাঠ শেখান। সাধনার সঙ্গে শরণাগতির উপায়ও বলে দেন। নানা ঘাত-প্রতিঘাতে ধাক্কা খেতে মানুষের জীবন এগিয়ে চলে। অনেকের কাছে এ জগৎ মায়িক সম্পর্কের সবটাই ভ্রান্ত মনে হয়। শ্রীরামকৃষ্ণ বলেছেন,”সাংসারিক ভোগ বাসনা কয়েক মুহূর্তের জন্য তোমায় আনন্দ এনে দিলেও কোনওদিনই শান্তি-সন্তুষ্টি এনে দিতে পারবে না।” তাই ঈশ্বরের সাধনা করা চাই। সাধন থেকে সিদ্ধি ঘটবে।

