রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবিনার

Makaut-3

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : রাজ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ম্যাকাউট) করোনা পরিস্থিতিতে অনলাইনে বিভিন্ন বিষয়ে আলোচনাসভার আয়োজন করে চলেছে। এক্ষেত্রে জানা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যেমন রয়েছ, তেমনই বিশিষ্টজনদের নিয়ে বক্তৃতাও রয়েছে। সূত্রের খবর, এবার খেলাধুলোর জগৎ নিয়ে তরুণদের পেশার জায়গা হয়ে উঠতে পারে, সে বিষয়েও আলোচনায় উদ্যোগী হয়েছে ম্যাকাউট। এক্ষেত্রে আরও জানা যায়, ‘জয়দীপ মুখোপাধ্যায় টেনিস অ্যাকাডেমি’র সঙ্গে একসূত্রে আগামী ২৮ নভেম্বর হবে এই ওয়েবিনার। বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন টেনিস খেলোয়াড়, প্রাক্তন ক্রিকেটার ও ম্যাকাউটের উপাচার্য প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *