মানুষের আদর্শই জীবন

bani and vivekananda

একজন মানুষের আদর্শই জীবন। সেই আদর্শকে সামনে রেখে স্বামী বিবেকানন্দ পথ চলার কথা বলেছেন। সাধনা ও সংকল্পই একজন মানুষের জীবনের প্রকৃত উৎস। প্রকৃত মানুষ হলেই সে আদর্শের জন্য আত্মত্যাগ করবে। সংকল্প ও সাধনার জন্য জীবন বিসর্জন দিতে তৈরি থাকবে। স্বামীজি বলেছেন,”সুখ বা আনন্দকে জীবনের পরম লক্ষ্য ভেবো না,জীবনের পরম লক্ষ্য হল জ্ঞান। যার দ্বারাই তুমি জীবনে সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে পাবে। ” জীবনের আদর্শ নষ্ট করা উচিত নয়। সাধনা ও সংকল্প যদি ভঙ্গ হয় তাহলে মানুষের বেঁচে থাকার কোনও অর্থ হয় না। সন্ন্যাসী জীবনে স্বামীজি নতুন আদর্শকে তুলে ধরেছেন। স্বামীজির মুখেই শোনা গিয়েছে,”উঁচুতে উঠতে হলে ভেতরের অহঙ্কারকে টেনে বাহির করে ফেল এবং হালকা হও। কারণ তারাই উঠতে পারে যারা হালকা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *