মায়াপুর ইসকনের দোল উৎসবের সূচনা
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ২৮ মার্চ দোল উৎসব। কাল আনুষ্ঠানিকভাবে ইসকনের দোল উৎসবের সূচনা হল। স্থানীয় সূত্রের খবর,হরিনাম সংকীর্তনের মাধ্যমে ইসকনের দোল উৎসবের সূচনা হয়েছে। তবে করোনা আবহে বদলে গিয়েছে অনেক কিছুই। ইসকনের দোল উৎসবের
এবার বিভিন্ন অনুষ্ঠান হবে ভার্চুয়াল।
ঘরে বসে বিশ্বের বিভিন্ন মানুষ যাতে মায়াপুরের দোল উৎসব দেখতে পারেন তার ব্যবস্থা থাকবে। ইসকন সূত্রে জানানো হয়েছে,শ্রীমন্দির থেকে ইসকনের প্রভুপাদকে নিয়ে আসা হল প্রভুপাদ পার্কে। শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ও দোল পূর্ণিমার আনুষ্ঠানিক সূচনা হয়। ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুরে ৭মার্চ থেকে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। তা চলবে ২৯ মার্চ পর্যন্ত।

