মেডিক্যাল কলেজ হাসপাতালে এমআরআই যন্ত্র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল উন্নততর এমআরআই যন্ত্র কিনছে। সূত্রের খবর, এই থ্রি টেসলা এমআরআই মেশিনের মাধ্যমে মস্তিষ্ক, মেরুদণ্ড-সহ শরীরের বিভিন্ন অংশ সম্পূর্ণভাবে দেখা সম্ভব। দরপত্রের প্রক্রিয়াও শুরু হয়েছে। এক্ষেত্রে আরও কিছুটা সময় লাগবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

