টালা ব্রিজ ভাঙার কাজে সমন্বয়ে নয়া টাস্কফোর্স
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নয়া টাস্কফোর্স। সূত্রের খবর, টালা ব্রিজ ভাঙার কাজে সমন্বয়ের জন্য পূর্ব রেলের পক্ষ থেকে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। পূর্ব রেল সূত্রে এক বিবৃতিতে এই কথা জানানো হয়। জানা গিয়েছে, ওই টাস্কফোর্সে পূর্ব রেল ও রাজ্যের কয়েকজন ইঞ্জিনিয়ার রয়েছেন। নিজেদের মধ্যে আলোচনা ও যোগসূত্র রেখে পুরো কাজটি পরিচালনা করবেন। পাশাপাশি টালা ব্রিজের নিচে ট্রেন চলাচল ও সিগন্যাল নিয়ন্ত্রণ-সহ অন্যান্য কাজ এই টাস্কফোর্সের মাধ্যমেই চলবে বলে রেল সূত্রে জানানো হয়েছে।

