এন্টিভাইরাল ড্রাগ প্রয়োগে নতুন দিশার সন্ধানে মার্কিন বিজ্ঞানীরা

drug

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ মার্কিন মুলুকে এন্টিভাইরাল ড্রাগ প্রয়োগে নতুন দিশা।করোনা ভাইরাস রুখতে নিরলস পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে বিশ্বের বহু দেশ। ভাইরাসকে হারিয়ে কিভাবে মানুষের জীবন বাঁচানো তাঁরই প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।উল্লেখ্য, চিনে শুরু হলেও এই ভাইরাস সব থেকে বেশি সংক্রামিত হয়েছে আমেরিকায়। আমেরিকাই নতুন দিশার সন্ধান দিতে চলেছে, এমনই দাবি।সূত্রের খবর, একটি পরীক্ষামূলক এন্টিভাইরাল ড্রাগ করোনা চিকিসায় উজ্জ্বল সম্ভাবনার কথা জানাচ্ছে।ওষুধটি হল রেমেডেসিডি।জানা যায়, ওষুধের কোর্স ৫ দিন ও ১০দিন।বিজ্ঞানীরা বলছেন,লক্ষ্য করা গিয়েছে ওই ওষুধটির ব্যবহারে করোনা ভাইরাসে আক্রান্তদের শরীরে ধীরে ধীরে কাজ করছে।মার্কিন যুক্ত রাষ্ট্রের মহামারী সংক্রান্ত বিশিষ্ট গবেষক এন্টোনি ফাউস-এর পরিচালনায় এই গবেষণা চলে।ওই ওষুধটি করোনা আক্রান্তদের শ্বাস নিতে সাহায্য করছে।পাশাপাশি শরীরে অক্সিজেনের পরিমান বাড়িয়ে দিতে সক্ষম হচ্ছে। সূত্রের আরও খবর, রেমেডেসিডির ওষুধের ব্যবহার করার সময় রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হলেও ভেন্টিলেশন ছাড়াও রোগীকে সুস্থ করা সম্ভব হচ্ছে।তবে ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে আরও এগিয়ে যেতে চাইছে মার্কিন মুলুকের বিজ্ঞানীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *