কোরিয়ার আইএসএসএফ শুটিং বিশ্বকাপে মেহুলি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোরিয়ার আইএসএসএফ শুটিং বিশ্বকাপের দলে স্থান পেলেন বাংলার মেহুলি ঘোষ। মহিলাদের এয়ার রাইফেল দলগত ইভেন্টে তিনি অংশ নেবেন। এয়ার রাইফেল মিক্সড ইভেন্টেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে। মিক্সড ইভেন্টে মেহুলি-র সঙ্গী থাকবেন এলাভেনিল ভালাভারিয়ান ও রমিতা।

