স্বপ্নপূরণ মেসির : ট্র্যাজিক নায়ক এমবাপে

argentina

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: স্বপ্নপূরণ হল মেসির। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ট্র্যাজিক নায়ক হয়ে গেলেন কিলিয়ান এমবাপে। টানটান উত্তেজনার ম্যাচ দেখল গোটা বিশ্বের মানুষ। শেষ পর্যন্ত ২০২২ কাতার বিশ্বকাপ মেসির মুঠোয়। উত্তেজক এই ম্যাচের ফলাফল: আর্জেন্টিনা-৩ ও ফ্রান্স-৩। ট্রাইবেকারে ফলাফল: আর্জেন্টিনা-৪ ও ফ্রান্স-২।

মরুদেশে ইতিহাস রচনা করলেন লিওনেল মেসিরা। ১৯৮৬ সালে দিয়োগো মারাদোনার হাত ধরে ফুটবল চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। বিশ্বজয়ের ট্রফি হাতে মধ্যমণি মেসি। দোহার লুসেল স্টেডিয়ামে উৎসবে মাতল আর্জেন্টিনা। মেসির জাদু ও অপ্রতিরোধ্য গোলরক্ষককে দেখা গেল। গোল্ডেন বল পেলেন লিওনেল মেসি। গোল্ডেন বুট পেয়েছেন কিলিয়ান এমবাপে। গোল্ডেন গ্লাভস পেলেন এমিলিয়ানো মার্টিনেস। এমার্জিং প্লেয়ার এনজো ফেনান্দেস।(ছবি: সংগৃহীত)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *