প্রতিমা দর্শনে ভিড় এড়াতে মেট্রোর আদলে ‘স্লট বুক’

Durga puja 2020

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ ভিড় এড়াতে এবার মেট্রোর মতো ‘স্লট’ বুক করে দর্শনার্থীরা ঠাকুর দেখতে পারবেন। জানা গিয়েছে, করোনা সংক্রমণের ফলে ভিড় এড়াতে এই উদ্যোগ নিতে চলেছে ফোরাম ফর দুর্গোৎসব কমিটি। ‘বুক মাই শো’-র মাধ্যমে এই পাস বুক করা যাবে বলে জানিয়েছে পুজোকমিটি। ফোরাম ফর দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, এই বিষয়টি অত্যন্ত ব্যয়বহুল বলেই আমরা স্পন্সরের খোঁজ করছি।
ফোরাম সূত্রে জানানো হয়েছে, গত বছর সাধারণ মানুষের জন্য একটি পাস চালু করা হয়েছিল। ওই পাস বিক্রি করে প্রায় ২০ লক্ষ টাকা আয় হয়। তা অনুদান হিসেবে দেওয়া হয় চারশো ক্লাবের মধ্যে। অন্যদিকে ফোরাম সূত্রে আরও জানানো হয়, মেট্রোর মতো টাইম ‘স্লট’ ভাগ করে দেওয়া হবে। ২৪ ঘন্টাকে মোট ১২ টি স্লট-এ ভাগ করা হবে। এক্ষেত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি ‘স্লট’-এর সময়সীমা নিদিষ্ট করে দেওয়া হবে। পাসের মাধ্যমে উত্তর-দক্ষিণ কলকাতা মিলিয়ে মোট ৪১ টি নামী-দামী পুজো দেখতে পাবেন দর্শনাথীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *