বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের উদ্বোধন করলেন সুজিত বোস

sujit bose

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলের চতুর্থতল ও সোলার প্যানেলের উদ্বোধন হল আজ। জানা গিয়েছে, বিধায়ক তথা দমকল মন্ত্রী সুজিত বোস স্কুলের চতুর্থতল ও সোলার প্যানেলের উদ্বোধন করেন। সূত্রের খবর, নতুন রঙে সাজিয়ে তোলা হয়েছে এই স্কুলকে। পাশাপাশি স্কুলের বিদ্যুৎ খরচ কমাতে সোলার প্যানেলও বসানো হয়েছে। স্কুল সূত্রে খবর, সোলার প্যানেল থেকে উৎপন্ন বিদ্যুৎ স্কুলের জন্য ব্যবহার করা হবে। এক্ষেত্রে অর্থ-সাশ্রয় হওয়ার পাশাপাশি বিদ্যুৎও কম খরচ হবে। ফলে বিদ্যুতের বিলও কম আসবে।

এই এদিনের উদ্বোধনী অনুষ্ঠানের দমকলমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, স্কুল পরিচালন কমিটির সেক্রেটারি তুলসী সিনহা, স্কুলের প্রধান শিক্ষিক ও শিক্ষিকারা। সূত্রের আরও খবর, বিধাননগর কর্পোরেশন পরিচালিত বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে প্রি-প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। আগামী দিনে নার্সারি থেকে পড়ানোরও প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *