আন্তর্জাতিক মিলেট-বর্ষ হিসেবে ঘোষণা

United Nations-7

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আগামী ২০২৩ সালটিকে আন্তর্জাতিক মিলেট-বর্ষ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছে রাষ্ট্রপুঞ্জ। এ বিষয়ে রাষ্ট্রপুঞ্জ সূত্রে জানানো হয়েছে, মিলেটে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ থাকে। এটি সহজে চাষও করা সম্ভব।

এক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, অনেক দেশে মিলেটের চাষ বৃদ্ধি পাওয়ার পরিবর্তে ক্রমশ কমে আসছে এই চাষ। এক্ষেত্রে আরও জানা যায়, সচেতনতা বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রপুঞ্জের একটি বৈঠকে এই প্রস্তাব দিয়েছিল ভারত। সেক্ষেত্রে ৭০টি দেশের সমর্থন পাওয়া গিয়েছে। এবার সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয়েছে রাষ্ট্রপুঞ্জে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *